Showing posts with label Android Tips. Show all posts
Showing posts with label Android Tips. Show all posts

Thursday, July 13, 2017

Youtube থেকে ভিডিও ডাউনলোড করার পদ্ধতি কোন সফটওয়্যার ছাড়া

Youtube থেকে ভিডিও ডাউনলোড করার পদ্ধতি কোন সফটওয়্যার ছাড়া

Youtube থেকে ভিডিও ডাউনলোড করার পদ্ধতি কোন সফটওয়্যার ছাড়া














বর্তমান সময়ে অধিকাংশ মানুষের সময় কাটে অনলাইনে ইউটিউবের ভিডিও দেখে। গান, নাটক, চলচ্চিত্র, ছাড়াও এমন কিছু নেই যা ইউটিউবে পাওয়া যায় না। অনেক শিক্ষামূলক ভিডিও এখন ইউটিউবে পাওয়া যায় খুব সহজেই। অনেকে তার ভালো লাগা কিছু ভিডিও নিজের কম্পিউটারে সংরক্ষন করতে চান। কিন্তু ইউটিউবে সরাসরি কোন ডাউনলোড করার অপশন নেই।
আজকে আমি আপনাদের দেখাব কিভাবে কোন সফটওয়্যার ছাড়া আপনি খুব সহজেই ইউটিউবের ভিডিও ডাউনলোড করে সংরক্ষন করতে পারবেন নিজের কম্পিউটারে।

১. মজিলা ফায়ারফক্স প্লাগইনঃ
ওয়েব সাইট ব্রাউজার হিসেবে মজিলা ফায়ারফক্স সবচেয়ে জনপ্রিয়। মজিলা ফায়ারফক্সের প্লাগইন ব্যবহার করে খুব সহজেই যে কোন ইউটিউব ভিডিও ডাউনলোড করতে পারবেন। প্রথমে মজিলা ফায়ারফক্সের মেনু বার থেকে Tools/Add-ons/Extensions সিলেক্ট করতে হবে। তারপর সার্চ অপশন থেকে downloadhelpar Add-ons- টি ইন্সটল করতে হবে।









ইউটিউবে কোন ভিডিও ফাইলগুলির পাশে অ্যাড্রেস বারে একটি আইকন এনিমেশন চলতে থাকে থেকে সেখানে ক্লিক করলে ভিডিও ডাউনলোড শুরু হয়।










এই Add-ons-টি ব্যবহার করে আপনি যেকোন ওয়েব সাইট থেকে ভিডিও ডাউনলোড করতে পারবেন। ২. অনলাইনে ভিডিও ডাউনলোডঃ
অনলাইনে কিছু ফ্রি ওয়েবসাইট আছে যেখান থেকে আপনি আপনার পচ্ছন্দের ভিডিও ডাউনলোড করে নিতে পারবেন।

http://keepvid.com      তেমনই একটি ওয়েব বেজড ভিডিও ডাউনলোড ম্যানেজার




যে ভিডিওটি আপনি ডাউনলোড করতে চান সেই ভিডিওর লিঙ্কটি কপি করে KeepVid.com খালি জায়গাটিতে পেস্ট করে দিয়ে Dawnload বাটনটিতে ক্লিক করলেই আপনার পছন্দের ভিডিওটি ডাউনলোড শুরু হয়ে যাবে।

এখান থেকে আপনি HD কোয়ালিটি ভিডিও ডাউনলোড করতে পারবেন খুব সহজেই।









ভুলে যাওয়া প্যাটার্ন লক আনলক করবেন যেভাবে

ভুলে যাওয়া প্যাটার্ন লক আনলক করবেন যেভাবে

ভুলে যাওয়া প্যাটার্ন লক আনলক করবেন যেভাবে–



মোবাইলের গোপনীয়তা রক্ষা এবং ব্যক্তিগত তথ্যের সুরক্ষার স্বার্থে কমবেশি সকলেই নিজেদের মোবাইল লক করে রাখার পক্ষপাতী। স্মার্টফোনে সাধারণত প্যাটার্ন লকিং এবং পাসওয়ার্ড লকিং-এর সাহায্যেই ফোন লক করেন সকলে।
কিন্তু কোন কারণে সেট করা লকিং প্যাটার্ন কিংবা পাসওয়ার্ডটি ভুলে গেলেই কাজ হয়ে গেল। কারণ সে ক্ষেত্রে নিজের মোবাইল নিজেই আর ব্যবহার করতে পারবেন না আপনি। এমনটা ঘটলে কী করবেন? কী ভাবে আনলক করবেন নিজের মোবাইল?
জেনে নিন, সহজ কৌশল—
১. ফোনের লক খুলতে না পারলে প্রথমেই ফোনটিকে সুইচ অফ করে দিন।
২. তার পর এক মিনিট অপেক্ষা করুন।
৩. এ বার ফোনের ভলিউম বাটন, পাওয়ার বাটন, আর হোমস্ক্রিন বাটন এক সঙ্গে চেপে ধরুন। কিছু ক্ষণের মধ্যেই দেখবেন, আপনার মোবাইলের স্ক্রিনের আলো জ্বলে উঠেছে, আর স্ক্রিনে ভেসে উঠেছে রিবুট ডেটা, ওয়াইপ ডেটা/ফ্যাক্টরি রিসেট, ইনস্টল আপডেট, পাওয়ার ডাউন ও অ্যাডভান্সড অপশনগুলি।
৪. এর মধ্যে ওয়াইপ ডেটা/ফ্যাক্টারি রিসেট অপশনটিকে সিলেক্ট করুন।
৫. এরপর ইয়েস, ডিলিট অল ডাটা সিলেক্ট করুন। সাথে সাথে ফোনটি রিসেট হতে শুরু করবে।
৬. রিসেট শেষ হলে আবার একই অপশণ দেখাবে। সেখান থেকে রিবুট ডেটা সিলেক্ট করে ফোনটি রিস্টার্ট দিন। দেখবেন, মোবাইল আনলক হয়ে গিয়েছে।
প্রায় সমস্ত স্মার্টফোনেই কৌশল কার্যকর হবে। তবে খেয়াল রাখবেন, এই প্রক্রিয়ায় মোবাইল আনলক করলে মোবাইলের ইন্টারনাল মেমরিতে সেভ করা সমস্ত ডেটা কিন্তু মুছে যাবে।
ফলে মোবাইল ব্যবহারের সময়ে চেষ্টা করবেন, যাবতীয় ছবি, ভিডিও ইত্যাদি এক্সটার্নাল মেমোরি কার্ডে সেভ করার। তা হলে আর ডেটা মুছে যাওয়ার সমস্যায় পড়তে হবে না।
আর এই পদ্ধতি অবলম্বন করতে হলে এর আগে অবশ্যই সিম এবং মেমরি কার্ড খুলে রাখবেন।