Showing posts with label Education. Show all posts
Showing posts with label Education. Show all posts

Wednesday, July 26, 2017

যেভাবে এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল ২০১৭ পুনঃনিরীক্ষণ করবেন

যেভাবে এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল ২০১৭ পুনঃনিরীক্ষণ করবেন

২৩ জুলাই ২০১৭ তারিখ প্রকাশিত হবে ২০১৭ সালের উচ্চ মাধ্যমিক (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল। এবার সারাদেশে গড় পাশের হার ৬৮ দশমিক ৯১ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ৩৭ হাজার ৭২৬ জন। যারা কৃতিত্বের সাথে পাশ করলো সবাইকে লেখাপড়া বিডি পরিবারের পক্ষ থেকে শুভেচ্ছা। কিন্তু যারা এবার ভালো করতে পারেনি তাদের জন্যেই আমার আজকের এই পোস্ট। প্রথমেই জেনে নেওয়া যাক ফলাফল পুনঃমূল্যায়ন কি?

ফলাফল পুনঃমূল্যায়ন কি?:

জেএসসি, এসএসসি কিংবা এইচএসসি পরীক্ষার ফলাফল প্রকাশের পর দিন থেকে বাংলাদেশের সকল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডগুলো ফলাফল আশানুরুপ না হওয়াতে শিক্ষার্থীদের মনে যদি অনিশ্চয়তা থাকে তাদের অনিশ্চয়তা দূর করতে খাতা পুনঃমূল্যায়ন এর সুযোগ দিয়ে থাকে যা “ফলাফল পুনঃমূল্যায়ন”, “পুনঃনিরীক্ষণ”, “পরীক্ষার খাতা চ্যালেঞ্জ”, “HSC Rescrutiny Process” ইত্যাদি নামে পরিচিত। অনেকের ধারণা  বোর্ড কর্তৃপক্ষ খাতা পুনঃমূল্যায়ন করে। কিন্তু আসলে এই প্রক্রিয়ায় বোর্ড থেকে যা করা হয় তা হলো, নম্বর গণনা কিংবা কোথাও নম্বর প্রদানে ভুল ভ্রান্তি হয়েছে কিনা সেসব বিষয় মিলিয়ে দেখা হয়।

কিভাবে ফলাফল পুনঃমূল্যায়ন করবেন?:

ফলাফল পুনঃমূল্যায়ন করতে শিক্ষা বোর্ডে যাওয়ার কোন প্রয়োজন নেই। চাইলে ঘরে বসে মোবাইল থেকেই ফলাফল পুনঃমূল্যায়ন এর জন্যে আবেদন করতে পারবেন। তার জন্যে যা যা লাগবেঃ
টেলিটক সংযোগ সহ একটি মোবাইল ফোন। ( শুধুমাত্র টেলিটক আপারেটর থেকেই ফলাফল পুনঃমূল্যায়ন সম্ভব কিন্তু যাদের টেলিটক সিম নেই তাদের চিন্তার কিছু নেই, তারাও চাইলে অন্য কারো সিম ব্যাবহার করে অথবা ফলাফল পুনঃমূল্যায়ন এর আবেদন করে এ ধরণের কোন দোকান থেকেও আবেদন করতে পারবেন)
  • মোবাইলে পর্যাপ্ত পরিমাণ ব্যালান্স ( প্রতিটি বিষয়ের আবেদনের জন্যে মোবাইল থেকে আবেদন ফি বাবদ ১৫০ টাকা করে কেটে নেওয়া হবে। যে সকল বিষয়ের ২ টি পত্র রয়েছে যেমনঃ বাংলা ও ইংরেজি সে সকল বিষয়ের ক্ষেত্রে একটি বিষয় কোডের বিপরিতে ২ টি পত্রের আবেদন বলে গণ্য হবে তাই এ ক্ষেত্রে খরচ পরবে ৩০০ টাকা )
  • আপনার সাথে যোগাযোগ এর একটি ব্যাক্তিগত নম্বর (বাংলাদেশের যে কোন অপারেটর এর নম্বর দিতে পারবেন)
আসুন এবার জেনে নেওয়া যাক আবেদনের পদ্ধতি………

আবেদন করতে এসএমএস করবেন যেভাবেঃ

মোবাইল এর ম্যাসেজ অপশন এ গিয়ে লিখবেন-
RSC<স্পেস>আপনার বোর্ড এর নামের প্রথম ৩ অক্ষর<স্পেস>রোল নম্বর<স্পেস>বিষয় কোড
উদাহরণঃ যশোর বোর্ড এর কোন শিক্ষার্থীর রোল নম্বর যদি হয় 259663 তার বাংলার জন্যে আবেদন করতে লিখতে হবে এভাবেঃ RSC<স্পেস>JES<স্পেস>259663<স্পেস>101
এর পর ম্যাসেজটি 16222 এই নম্বরে পাঠাতে হবে।
উল্লেখ্য আপনি একটি এসএমএস এ একসাথে একাধিক বিষয়ের জন্যে আবেদন করতে পারবেন। সেক্ষেত্রে কমা (,) দিয়ে বিষয়গুলোর কোড আলাদাভাবে লিখতে হবে। যেমন বাংলা ও ইংরেজি দুটি বিষয়ের আবেদন করতে হবে এভাবেঃ
RSC<স্পেস>JES<স্পেস>259663<স্পেস>101,107
এক্ষেত্রে প্রতিটি বিষয়ের এবং প্রতিটি পত্রের জন্যে ১৫০ টাকা করে চার্জ করা হবে এবং যে সকল বিষয়ের ২ টি পত্র রয়েছে যেমনঃ বাংলা ও ইংরেজি সে সকল বিষয়ের ক্ষেত্রে একটি বিষয় কোডের বিপরিতে ২ টি পত্রের আবেদন বলে গণ্য হবে তাই এ ক্ষেত্রে খরচ পরবে ৩০০ টাকা
ফিরতি এসএমএস এ কত টাকা কেতে নেওয়া হবে জানিয়ে আপনাকে একটি পিন নম্বর দেওয়া হবে। আপনি রাজি থাকলে এর পর ম্যাসেজ অপশন এ গিয়ে লিখবেনঃ
RSC<স্পেস>YES<স্পেস>পিন নম্বর<স্পেস>আপনার সাথে যোগাযোগের একটি নম্বর (যে কোন অপারেটর এর)
উদাহরনঃ ধরুন ফিরতি এসএমএস এ প্রদত্ত আপনার পিন নম্বর হল 12345 এবং আপনার মোবাইল নম্বর 01913XXXXXX সেক্ষেত্রে আবেদন করবেন এভাবেঃ
RSC<স্পেস>YES<স্পেস>12345<স্পেস>01913XXXXXX
ব্যাস উপরের প্রক্রিয়াগুলো যদি আপনি সঠিক ভাবে অনুসরণ করে থাকেন তাহলে সফলভাবে আপনার ফলাফল পুনঃমূল্যায়ন প্রক্রিয়া সম্পন্ন হয়েছে।

আবেদনের সময়সীমাঃ

এই প্রক্রিয়া সাধারণত পরীক্ষার ফলাফল প্রকাশ হওয়ার পরদিন থেকে এক সপ্তাহব্যাপী চলে। ২০১৭ সালের ফলাফল পুনঃমূল্যায়ন প্রক্রিয়া ২৪ থেকে ৩০ জুলাই পর্যন্ত চলবে।

আসলেই কি কোন কাজ হয় ফলাফল পুনঃমূল্যায়ন করে?:

প্রতি বছর ফলাফল পুনঃমূল্যায়ন এ অনেককেই দেখি প্রথমে ফেইল করে ফলাফল পুনঃমূল্যায়ন করে পাশ করতে এবং গ্রেড উন্নয়ন হতে। চাইলে ২০১৬ সালে যারা ফলাফল পুনঃনিরীক্ষণ করেছিলো এই লিঙ্ক থেকে তাদের ফলাফল দেখে আসতে পারেন।
তাই আমার পরামর্শ হল যেহেতু এইচএসসি আমাদের জীবনের অনেক গুরুত্বপূর্ণ একটা পরীক্ষা তাই যদি কোন কনফিউশন থাকে আপনার ফলাফলের ব্যাপারে কিংবা আপনি যদি নিশ্চিত থাকেন আপনার ফলাফল পরিবর্তনের ব্যাপারে তাহলে অবশ্যই ফলাফল পুনঃমূল্যায়ন করে দেখা উচিত।

ফলাফল পুনঃমূল্যায়ন এর ফলাফল কবে কিভাবে দেবে?:

সাধারণত ফলাফল পুনঃমূল্যায়ন এর ফলাফল মূল ফলাফল প্রকাশের ৩০ দিনের মধ্যেই প্রতি শিক্ষা বোর্ড এর নিজ নিজ ওয়েবসাইটে পিডিএফ আকরে প্রকাশ করে থাকে। এছাড়া আবেদনকারীর আবেদন করার সময় প্রদান করা ব্যক্তিগত মোবাইল নম্বরেও কেন্দ্রীয়ভাবে ফলাফল এসএমএস এর মাধ্যমে জানিয়ে দেওয়া হয়। ২০১৭ সালের এইচএসসি ফলাফল পুনঃমূল্যায়ন এর ফলাফল — আগস্ট প্রকাশ করা হবে। প্রকাশ হওয়া মাত্র সকল শিক্ষা বোর্ড এর ফলাফল পুনঃমূল্যায়ন এর বিস্তারিত ফলাফল দেখা যাবে এই লিঙ্ক থেকে। তাই ফলাফল পুনঃমূল্যায়ন এর ফলাফল জানতে নিয়মিত এই পোস্টে চোখ রাখুন।



Sunday, July 23, 2017

এইচএসসির ফল ১০ বোর্ডে গড় পাসের হার ৬৮.৯১

এইচএসসির ফল ১০ বোর্ডে গড় পাসের হার ৬৮.৯১



উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষায় ১০ শিক্ষা বোর্ডের গড় পাসের হার ৬৮ দশমিক ৯১ শতাংশ।
আজ রোববার সকাল ১০টায় গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে ফলাফলের অনুলিপি তুলে দেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। এরপর সেখানে নুরুল ইসলাম নাহিদ জানান, উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষায় ১০টি শিক্ষা বোর্ডের গড় পাসের হার ৬৮ দশমিক ৯১ শতাংশ।
এদিকে বেলা একটায় শিক্ষা মন্ত্রণালয়ে সংবাদ সম্মেলনে ফলাফলের বিস্তারিত জানানো হবে। সংবাদ সম্মেলনের পরপরই সারা দেশের পরীক্ষার্থীরা ফলাফল জানতে পারবেন।
শিক্ষাপ্রতিষ্ঠান ছাড়াও শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইট এবং নির্ধারিত পদ্ধতিতে মোবাইলেও ফলাফল জানা যাবে। ২৪ থেকে ৩০ জুলাই ফল পুনর্নিরীক্ষণের জন্য আবেদন করা যাবে। আগের মতোই নির্ধারিত পদ্ধতিতে টেলিটক থেকে আবেদন করতে হবে।
গত ২ এপ্রিল শুরু হয়ে ১৫ মে এইচএসসির লিখিত পরীক্ষা শেষ হয়েছিল। এরপর ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হয়। এবারের এইচএসসি ও সমমানের পরীক্ষায় মোট পরীক্ষার্থী ছিল প্রায় ১২ লাখ।

পরীক্ষার্থীরা নিজেদের শিক্ষাপ্রতিষ্ঠান ছাড়াও শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইট (http://www.educationboardresults.gov.bd/) থেকে ফলাফল জানতে পারবেন। যেকোনো মোবাইল থেকে এসএমএস করে এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল জানতে HSC লিখে স্পেস দিয়ে বোর্ডের প্রথম তিন অক্ষর লিখে স্পেস দিয়ে রোল নম্বর লিখে স্পেস দিয়ে ২০১৭ লিখে ১৬২২২ নম্বরে এসএমএস পাঠাতে হবে। ফিরতি এসএমএসে ফলাফল জানিয়ে দেওয়া হবে।

Wednesday, July 19, 2017

প্রাথমিক ও ইবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষা ২০১৭ এর সময়সূচী ও পরীক্ষা সংক্রান্ত বিস্তারিত তথ্য

প্রাথমিক ও ইবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষা ২০১৭ এর সময়সূচী ও পরীক্ষা সংক্রান্ত বিস্তারিত তথ্য

২০১৭ সালের প্রাথমিক ও ইবতেদায়ী সমাপনী পরীক্ষা ১৯ নভেম্বর থেকে শুরু হয়ে ২৬ নভেম্বর শেষ হবে। এবার ৯ম বারের মত সারাদেশে এই পরীক্ষা অনুষ্ঠিত হবে।
প্রতিদিনের পরীক্ষা সকাল ১১টায় শুরু হয়ে দুপুর দেড়টা পর্যন্ত চলবে । অন্যান্যবারের মতো এবারো বিশেষ চাহিদা সম্পন্ন পরীক্ষার্থীদের অতিরিক্ত ২০ মিনিট সময় দেওয়া হচ্ছে। পরীক্ষার ফি ও এবারো ৬০ টাকা নির্ধারণ করা হয়েছে। আপনাদের সুবিধার্থে পরীক্ষার বিস্তারিত সময়সূচি নিচে দেওয়া হলোঃ

প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার সময়সূচি – ২০১৭

                                                                      ১৯ নভেম্বর – ইংরেজি
২০ নভেম্বর – বাংলা
                      ২১ নভেম্বর –  বাংলাদেশ ও বিশ্ব পরিচয়
           ২২ নভেম্বর – প্রাথমিক বিজ্ঞান
                ২৩ নভেম্বর – ধর্ম ও নৈতিক শিক্ষা
               ২৬ নভেম্বর – গণিত              

ইবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষার সময়সূচি – ২০১৭

১৯ নভেম্বর – ইংরেজি
২০ নভেম্বর – বাংলা
২১ নভেম্বর – বাংলাদেশ ও বিশ্ব পরিচয়
২২ নভেম্বর – আরবি
২৩ নভেম্বর – কুরআন ও তাজবীদ এবং আকাঈদ ও ফিকহ্
২৬ নভেম্বর – গণিত
পরীক্ষার্থীর সংখ্যাঃ  প্রাথমিক ও ইবতেদায়ি সমাপনীতে এবার সাড়ে ২৮ লাখ শিক্ষার্থী অংশ নেবে।
প্রাথমিক ও এবতেদায়ী শিক্ষা সমাপনী বৃত্তিঃ সমাপনী পরীক্ষার ফলের ভিত্তিতে শিক্ষার্থীদের বৃত্তি প্রদান করে থাকে সরকার। প্রাথমিক সমাপনীতে ৩৩ হাজার ট্যালেন্টপুল ও ৪৯ হাজার সাধারণ কোটাসহ মোট ৮২ হাজার ৫০০ জনকে বৃত্তি প্রদান করা হয়। ট্যালেন্টপুল ও সাধারণ কোটায় বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা যথাক্রমে ৩০০ ও ২২৫ টাকা হারে বৃত্তি পায়। প্রকাশ হওয়ার পর বৃত্তির ফলাফল পাবেন এই লিংকে
ফলাফলঃ প্রতিবারের মত এবারো ডিসেম্বরের শেষ সপ্তাহে ফল প্রকাশের সম্ভাব্য সময় নির্ধারণ করা হয়েছে।
পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার ২০১৭-১৮ সম্ভাব্য তারিখ

পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার ২০১৭-১৮ সম্ভাব্য তারিখ

আসসালামু আলাইকুম? কেমন আছেন আপনারা? আসাকরি ভালই আছেন।

পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার ২০১৭-১৮ সম্ভাব্য ভর্তি পরীক্ষার সূচি

* তারিখ যেকোন সময় পরিবর্তন হতে পারে
জাতীয় বিশ্ববিদ্যালয় ২৪ আগস্ট থেকে আবদেন শুরু হবে।
প্রকৌশল বিশ্ববিদ্যালয়
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) ১৪ অক্টোবর, চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ২১ অক্টোবর, রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ১৭ নভেম্বর, খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ২০ অক্টোবর, বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়, তেজগাঁও, ঢাকা ২৬ নভেম্বর।
কৃষি বিশ্ববিদ্যালয়
শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়, ঢাকা ০১ ডিসেম্বর, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহ ০৪ নভেম্বর, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়, গাজীপুর ০৮ নভেম্বর, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় ১৭ নভেম্বর, চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিমেল সায়েন্সেস বিশ্ববিদ্যালয় ২ ডিসেম্বের।
বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, দিনাজপুর ৫ থেকে ৮ নভেম্বর, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সিলেট ১৮ নভেম্বর, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ৯ ও ১০ নভেম্বর
পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ২৭ অক্টোবর, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ২০ ও ২১ ডিসেম্বর, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ৩ ও ৪ নভেম্বর, রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ২০১৮ সালের মার্চের শেষ সপ্তাহে।
অন্যান্য বিশ্ববিদ্যালয়
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ৮ থেকে ১৮ অক্টোবর, রাজশাহী বিশ্ববিদ্যালয় ২২ থেকে ২৬ অক্টোবর, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ২২ থেকে ৩০ অক্টোবর, কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয় ২৫ থেকে ২৯ নভেম্বর, বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস ২৪ ও ২৫ নভম্বের, কুমিল্লা বিশ্ববিদ্যালয়, ১৭ ও ১৮ নভম্বের, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় ১৯ থেকে ২৩ নভেম্বর, বরিশাল বিশ্ববিদ্যালয় ২৪ ও ২৫ নভেম্বর, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ২৬ থেকে ৩০ নভেম্বর, খুলনা বিশ্ববিদ্যালয় ১১ নভম্বের। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেরিটাইম ৮ ডিসেম্বর, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় ৫ নভেম্বর।
Public University 2017-2018 Admission Test Dates & Website Information
*Date may change anytime
Medical Collage www.dghs.gov.bd
National University www.nu.edu.bd 24 August
University of Dhaka www.univdhaka.edu
University of Chittagong www.cu.ac.bd 22-30 October
Jahangirnagar University www.juniv.edu 8-18 October
University of Rajshahi www.ru.ac.bd 22-26 October
Jagannath University www.jnu.ac.bd
Barisal University www.barisaluniv.edu.bd 24-25 November
Khulna University www.ku.ac.bd 11 November
Comilla University www.cou.ac.bd 17-18 November
Begum Rokeya University www.brur.ac.bd 26-30 November
Islamic University www.iu.ac.bd 25-29 November
Jatiya Kabi Kazi Nazrul Islam University www.jkkniu.edu.bd 19-23 November
Bangladesh University of Professionals www.bup.edu.bd 24-25 November
Bangabandhu Sheikh Mujibur Rahman Maritime University www.bsmrmu.edu.bd 8 December
Bangladesh Open University www.bou.edu.bd 5 November
Bangladesh University of Engineering & Technology www.buet.ac.bd 14 October
Chittagong University of Engineering & Technology www.cuet.ac.bd 21 October
Khulna University of Engineering and Technology www.kuet.ac.bd 20 October
Rajshahi University of Engineering & Technology www.ruet.ac.bd 17 November
Bangladesh University of Textiles www.butex.edu.bd 26 November
Bangladesh Agricultural University www.bau.edu.bd 4 November
Sher-e-Bangla Agricultural University www.sau.edu.bd 1 December
Bangabandhu Sheikh Mujibur Rahman Agricultural University www.bsmrau.edu.bd 8 November’
Sylhet Agricultural University www.sau.ac.bd 17 November
Chittagong Veterinary and Animal Sciences University www.cvasu.ac.bd 2 December
Shahjalal University of Science & Technology www.sust.edu 18 November
Bangabandhu Sheikh Mujibur Rahman Science & Technology University www.bsmrstu.edu.bd
Hajee Mohammad Danesh Science & Technology University www.hstu.ac.bd 5-8 November
Jessore University of Science & Technology www.just.edu.bd 9-10 November
Mawlana Bhashani Science & Technology University www.mbstu.ac.bd
Noakhali Science & Technology University www.nstu.edu.bd 3-4 november
Pabna University of Science and Technology www.pust.ac.bd 27 Oct



ফেজবুকে আমি
সবার আগে এইচ এস সি পরীক্ষার রেজাল্ট জানবেন যেভাবে

সবার আগে এইচ এস সি পরীক্ষার রেজাল্ট জানবেন যেভাবে

আগামী ২৩ জুলাই এইচ এস সি ফল প্রকাশিত হবে। অত্যন্ত আগ্রহ থাকা সত্তেও আমরা ঠিক সময়ে রেজাল্ট দেখতে পাই না।রেজাল্ট বিভিন্ন ভাবে দেখতে পারেন।
যেমন:
১। এস এম এস র মাধ্যমে। ২। ওয়েব সাইটের  মাধ্যমে ৩। সরাসরি স্কুল কলেজ থেকে।
এস এম এস র মাধ্যমে রেজাল্ট পাবেন ২ টার পর। কিন্তু ওয়েব সাইট থেকে আপনি বিনা খরচে রেজাল্ট পেতে পারেন। যদিও রেজাল্টের দিন সার্ভার অতিরিক্ত চাপ নিতে পারেনা বলে অনেকেই রেজাল্ট ঠিক সময়ে পান না। তারা কিন্তু বিভিন্ন অ্যাপ নামিয়ে নিতে পারেন। কারণ এগুলোতে বিভিন্ন বিকল্প লিঙ্ক দেয়া থাকে, যা থেকে আপ্নারা রেজাল্ট পাবেন দ্রুত। একই সাথে রেজাল্ট পাবার সব পদ্ধতিই অ্যাপ এ পাবেন। নাম্বার দিয়ে কলেজের সব শিক্ষারথীর রেজাল্ট এক সঙ্গে ও পাবেন।
সেই রকম একটি অ্যাপ লিঙ্ক হলঃ
এইচ এস সি রেজাল্ট ২০১৭
ওয়েব লিঙ্কঃ
১। http://eboardresults.com
২। http://www.educationboardresults.gov.bd
৩। http://dhakaeducationboard.gov.bd
তাছাড়া আপনার ব্রাউজার থেকে বিভিন্ন সাইটে ঢুকেও রেজাল্ট সংগ্রহ করতে পারেন।
আপনাদের প্রত্যাশা পূরণ হোক। ধন্যবাদ

Thursday, July 13, 2017

যারা যারা পলিটেকনিক এ ভর্তির আবেদন করছিলেন তারা অনলাইনে তাদের রেজাল্ট দেখেনিন

যারা যারা পলিটেকনিক এ ভর্তির আবেদন করছিলেন তারা অনলাইনে তাদের রেজাল্ট দেখেনিন

যারা যারা পলিটেকনিক এ আবেদন করছিলেন তারা

তাদের রেজাল্ট দেখেনিন 












আপনার রোল. ssc দিয়ে login করুন